ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
মেলবোর্ন, ২৯ জুন- বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দুইটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে, যার প্রভাব রাজধানী ঢাকাতেও পড়বে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্র বয়লারের ত্রুটি এবং অন্যটি কয়লার সংকটের কারণে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু দেশবাসী ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এটা একটি জাতীয় সংকট। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করি।’
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং তখন লোডশেডিংও অনেকটাই কমে আসবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au