বিশ্ব

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

  • 9:12 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুন- ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার লুকাস ত্রেহো। টানা প্রায় ৭৪ ঘণ্টার অনুসন্ধান অভিযান শেষে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা, ছেলে আরন ত্রেহো এবং মেয়ে আইনহোয়া ত্রেহোর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

 প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় লুকাস ত্রেহো ক্লাবের হয়ে কোপা ভেনেজুয়েলা টুর্নামেন্টের একটি ম্যাচ খেলতে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। অন্যদিকে তার স্ত্রী ও দুই সন্তান লা গুয়াইরার প্লায়া গ্র্যান্ডে এলাকায় নিজেদের অ্যাপার্টমেন্টে ছিলেন।

ভূমিকম্পের তীব্রতায় বহুতল ভবনটি মুহূর্তের মধ্যে ধসে পড়ে। এতে ইয়ানিনা মারানেল্লা, আরন ত্রেহো এবং আইনহোয়া ত্রেহো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। এরপর থেকেই পরিবারের সদস্যদের উদ্ধারে উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালায়। অবশেষে প্রায় তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক বার্তা দেন লুকাস ত্রেহো। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্র্যান্ডেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। সবাই তাদের জন্য প্রার্থনা করুন। যদি কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানেন, দয়া করে আমাকে জানান। আমি এখনো বিশ্বাস করতে চাই তারা হয়তো সেখানে ছিলেন না।’

১৯৮৭ সালে আর্জেন্টিনার কর্ডোবা শহরে জন্ম নেওয়া লুকাস ত্রেহো পেশাদার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, স্পেন ও গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত এক দশক ধরে তিনি ভেনেজুয়েলার বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। বর্তমানে তিনি দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরার ফুটবলার।

ভেনেজুয়েলায় আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। বহু ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে পরিবারের তিন সদস্যকে হারিয়ে গভীর শোকের মধ্যে রয়েছেন লুকাস ত্রেহো। তার প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব, সতীর্থ ফুটবলার এবং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকেরা।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au