বাংলাদেশ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

  • 10:35 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
মমতাজ বেগম।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুন- দুটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে এই তিন মামলায় তার মুক্তির ক্ষেত্রে আইনি বাধা কাটল।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী সারা হোসেন এবং খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দা সাজিয়া শারমিন।

রায় ঘোষণার পর জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ঈদুল আজহার আগে মমতাজ বেগমের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আবেদন গ্রহণ করে আদালত রুল জারি করেছিলেন। পরবর্তীতে সেই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন।

তিনি জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে থাকা দুটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় আদালতের এই আদেশ এসেছে। তবে অন্য কোনো মামলায় তিনি আসামি থাকলে সেসব মামলার আইনগত অবস্থার ওপর তার মুক্তি নির্ভর করবে।

আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি সংগীতাঙ্গনের সুপরিচিত মুখ মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। সর্বশেষ হাইকোর্টের এ আদেশ তার আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au