বিশ্ব

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

  • 9:22 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই দুই সেনা সদস্যের মৃত্যু হয়। হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহতরা ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। ফলে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাভেহ শহরটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তের কাছাকাছি অবস্থিত। অতীতে এই এলাকায় নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইরানের অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত এবং এসব গোষ্ঠী বিদেশি সমর্থন পেয়ে থাকে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: এএফপি

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au