এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মেলবোর্ন, ৩ জুলাই- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য দীর্ঘ চার মাসেরও বেশি সময় পিছিয়ে দেওয়া…
মেলবোর্ন, ৩ জুলাই- ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্যটিকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তিনি দাবি করেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, অথচ এসব ঐতিহাসিক অধ্যায়ে জামায়াতে ইসলামী ভিন্ন অবস্থানে ছিল।
নাছির তার পোস্টে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এত আক্রোশের কারণ একটাই। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, আর ফুয়াদ সাহেবের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী ছিল তার বিপরীত অবস্থানে।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা, এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি ঐতিহাসিক মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনদের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রদল নেতা বলেন, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমূল্যায়ন করেছে। তার ভাষায়, এই মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাছির উদ্দীন নাছির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রতি অবিলম্বে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য ব্যারিস্টার ফুয়াদকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত তার মন্তব্য প্রত্যাহার করতে হবে।”
সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। নাছির উদ্দীন নাছিরের এই বক্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au