অস্ট্রেলিয়া

নির্বাচনের আগে ভিক্টোরিয়ায় জরিপে শীর্ষে ওয়ান নেশন, নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন অ্যান্ড্রু বোল্ট

  • 4:57 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
নির্বাচনের আগে ভিক্টোরিয়ায় জরিপে শীর্ষে ওয়ান নেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক নতুন জনমত জরিপে ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন। তবে এমন ইতিবাচক ফলাফলের পরও দলটির গণমাধ্যম এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্কাই নিউজ-এর উপস্থাপক অ্যান্ড্রু বোল্ট।

সম্প্রতি প্রকাশিত রেডব্রিজ জনমত জরিপ অনুযায়ী, ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের জনসমর্থন দাঁড়িয়েছে ২৭ শতাংশে। একই সময়ে লেবার পার্টি এবং বিরোধী কোয়ালিশন উভয় দলের সমর্থন ২৬ শতাংশ করে।

নিজের অনুষ্ঠানে অ্যান্ড্রু বোল্ট বলেন, মাত্র একজন আইনপ্রণেতা থাকা একটি দলের জন্য এটি অত্যন্ত বড় অর্জন। তার ভাষায়, ভিক্টোরিয়ার রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

তিনি জানান, জরিপে ওয়ান নেশনের অপ্রত্যাশিত সাফল্যের কারণ, লেবার পার্টির সমর্থন কমে যাওয়ার পেছনের কারণ এবং আসন্ন নির্বাচনে দলটির প্রার্থীদের বিষয়ে জানতে তিনি দলের নেতাদের সাক্ষাৎকারের আমন্ত্রণ জানান। তবে দলটির পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

বোল্টের দাবি, ওয়ান নেশনের ভিক্টোরিয়া শাখার এক প্রতিনিধি তাকে জানান, বর্তমানে তারা গণমাধ্যমে এসে আলোচনায় অংশ নিতে আগ্রহী নন। অন্যদিকে দলটির তালিকাভুক্ত একমাত্র প্রার্থীও কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে আলোচনা করে সাক্ষাৎকারে অংশ নিতে অস্বীকৃতি জানান। তার যুক্তি ছিল, দলটি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেনি।

অ্যান্ড্রু বোল্ট এ অবস্থাকে বিস্ময়কর উল্লেখ করে বলেন, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হতে আর পাঁচ মাসেরও কম সময় বাকি। এমন সময়ে জরিপে শীর্ষে থেকেও ওয়ান নেশনের প্রকাশ্যে না আসা এবং গণমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই জরিপ ভিক্টোরিয়ার রাজনৈতিক সমীকরণে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে নির্বাচনের আগে ওয়ান নেশন কীভাবে এই জনসমর্থন ধরে রাখবে এবং আনুষ্ঠানিক প্রচারণা কবে শুরু করবে, সেটিই এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল আগ্রহের বিষয়।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au