বাংলাদেশ

আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • 2:07 am - July 05, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুলাই- ‘দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি নৃশংসতা চালালেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে, তারা রাজনৈতিকভাবে নিপাত হয়েছে এবং “দিল্লিতে দাফন হয়ে গেছে”। তার ভাষায়, “সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।”

তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যাপক নৃশংসতা চালিয়েছে। এরপরও দলটির প্রধান শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং তারা জুলাই যোদ্ধাদের অপরাধী হিসেবে আখ্যা দিচ্ছে এবং আন্দোলনকে জঙ্গি তকমা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ইতোমধ্যে উঠেছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন সংশোধন করে সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার করার সুযোগ রাখা হয়েছে।

সম্প্রতি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট নয় এবং আপিলের প্রস্তুতি রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই গণ-অভ্যুত্থানকালীন রাজনৈতিক সমন্বয় প্রসঙ্গেও কথা বলেন। তিনি দাবি করেন, তিনি এবং তারেক রহমান নির্বাসিত থাকলেও আন্দোলনের সময় সমন্বয়ের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করা হয়েছিল। তার ভাষায়, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সমর্থন ও নির্দেশনার মাধ্যমে পরিস্থিতি এগিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, যারা আজ জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করছে, তাদের অনেকেই তখন রাজনৈতিক দাবি না থাকলেও পরে আন্দোলনের ধারায় যুক্ত হয়েছে। তবে বাস্তবে ছাত্রদল, যুবদল ও বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। যারা আন্দোলনের চেতনাকে পুঁজি করে ফায়দা নিতে চায়, তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্য প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে কাজ করছে, তবে এর জন্য সময় ও সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতি ধারণ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে রাজনৈতিক বিভাজনের বদলে ঐক্যের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au