কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…
মেলবোর্ন, ৫ জুলাই-
আমি কোনো নায়ক না, আমি ইতিহাসের পাতা,
যার গায়ে লেগে আছে ঐতিহ্যের ছায়া আর রক্তের কথা।
আমাকে কেউ লেখেনি, আমি নিজেই নিজেকে লিখি,
প্রতিটা ঘায়ের দাগে দাগে নতুন একটা দিক।
আমার জন্ম হয়নি রাজপ্রাসাদে, হয়েছে কুঁড়েঘরে ,
যেখানে ক্ষুধা কাঁদে, আর স্বপ্ন জন্ম নেয় রথে।
আমার মুকুট নাই, আছে কপালের ঘাম,
আমার সিংহাসন নাই, আছে মাটির নাম।
আমি প্রশ্ন হই, উত্তর হই না কখনো,
কারণ উত্তর মরে যায়, প্রশ্ন বেঁচে থাকে তবুও।
আমাকে পোড়ায় অনেকে, আমি ছাই হই না,
আমি বাতাস হই, উড়ে গিয়ে ঘর বাঁধি না।
আমি ঋণ, আমি শোধ হই না,
আমি বোঝা, আমি নামি না।
আমি সেই সুর, যে বাজে না, তবু কানে লাগে,
আমি সেই নাম, যে ডাকে না, তবু বুকে জাগে।
আমি মহাকাব্য—যার পৃষ্ঠা ছেঁড়া, কালি ঝরা,
তবু যে বই বন্ধ হয় না, যতদিন মানুষ আছে ধরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au