অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

  • 9:35 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
অস্ট্রেলিয়ার সৈকতে রহস্যময় মহাকাশের বল। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের একটি সৈকত থেকে উদ্ধার হওয়া রহস্যময় ছয়টি ধাতব গোলককে বিদেশি কোনো রকেটের ধ্বংসাবশেষের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থা। সংস্থাটির মতে, কক্ষপথে থাকা একটি রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় এসব ধাতব বস্তু বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়ে এবং পরে ঢেউয়ের সঙ্গে ভেসে সৈকতে উঠে আসে।

গত শুক্রবার থেকে রোববারের মধ্যে টাউনসভিল শহরের উত্তরে অবস্থিত ফরেস্ট বিচ এলাকায় স্থানীয় বাসিন্দারা একে একে ছয়টি গোলাকৃতির ধাতব বস্তু দেখতে পান। এতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকার আশঙ্কায় পুলিশ ও দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিটি বস্তুর চারপাশে ৫০ মিটার এলাকা নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনে।

অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থার প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে মহাকাশযানের চাপধারক জ্বালানি ট্যাংক বা প্রেসার ভেসেলের মতো। এর গঠন ও অবস্থান বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এগুলো সম্প্রতি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা একটি বিদেশি রকেটের অংশ। তবে রকেটটি কোন দেশের এবং কোন মহাকাশ মিশনের ছিল, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মহাকাশ প্রত্নতত্ত্ব ও মহাকাশ বর্জ্য বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালিস গোরম্যান জানান, এ ধরনের চাপধারক ট্যাংক সাধারণত রকেটের জ্বালানি সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। এগুলো বিশেষ ধরনের টাইটানিয়াম সংকর ধাতু দিয়ে তৈরি হওয়ায় অত্যন্ত উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরও অনেক সময় এগুলো প্রায় অক্ষত অবস্থায় মাটিতে পৌঁছায়। তিনি বলেন, এমন ঘটনা রকেট উৎক্ষেপণে কোনো ত্রুটি হয়েছে, এমনটি নির্দেশ করে না।

তিনি আরও জানান, জাতিসংঘের মহাকাশবিষয়ক চুক্তি অনুযায়ী মহাকাশ থেকে পৃথিবীতে পড়ে থাকা ধ্বংসাবশেষের মালিকানা উৎক্ষেপণকারী দেশের কাছেই থাকে। ফলে উদ্ধার হওয়া এসব বস্তু ফেরত নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়াকে।

এর আগে ২০২৩ সালে পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারতের একটি পুরোনো রকেটের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও ভারত সেটি ফেরত নেওয়ার আগ্রহ দেখায়নি।

এদিকে অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থা সতর্ক করে জানিয়েছে, একই রকেটের আরও ধ্বংসাবশেষ উপকূলের বিভিন্ন এলাকায় ভেসে আসতে পারে। তাই সন্দেহজনক কোনো ধাতব বস্তু দেখতে পেলে সেটিতে হাত না দিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করে দ্রুত জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশ থেকে পড়ে আসা ধ্বংসাবশেষে মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত বিরল। নথিভুক্ত একমাত্র ঘটনা ঘটে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে, যখন এক নারীর কাঁধে একটি রকেটের ফাইবারগ্লাসের টুকরো পড়ে। তবে ওই ঘটনায় তিনি গুরুতর আহত হননি।

সূত্র : দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au