কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
মেলবোর্ন, ৭ জুলাই- ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি। গত রোববার রাত প্রায় ৯টার দিকে…
মেলবোর্ন, ৭ জুলাই- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে পড়াশোনা শেষ করে দেশটিতে কাজ করার সুযোগ পেতে প্রয়োজনীয় পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার ফিও বৃদ্ধি করা হয়েছে। নতুন ফি কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, কিছু ভিসা শ্রেণিতে ফি প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে এই বৃদ্ধি ২০০ শতাংশেরও বেশি। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম ব্যয়বহুল শিক্ষা গন্তব্যে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া।
নতুন নিয়ম অনুযায়ী, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা আবেদন ফি ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। তবে আসিয়ানভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ অস্ট্রেলিয়ান ডলার। অন্যদিকে ইংরেজি ভাষা শিক্ষা (ইএলআইসিওএস) কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসা আবেদন ফি ২ হাজার ৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।
এ ছাড়া টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫)-এর আবেদন ফি ৪ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। একই সঙ্গে নিয়োগকর্তা-স্পনসরকৃত দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বার্ষিক বেতনসীমাও বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এ ধরনের ভিসার আবেদনকারীর বার্ষিক ন্যূনতম বেতন হতে হবে ৭৯ হাজার ৪৯৯ অস্ট্রেলিয়ান ডলার, যা আগে ছিল ৭৬ হাজার ৫১৫ অস্ট্রেলিয়ান ডলার।
নতুন ফি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন ফির দিক থেকে অস্ট্রেলিয়া এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি। বর্তমানে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন ফি ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, যেখানে যুক্তরাজ্যে সমপরিমাণ ফি প্রায় ৯৩৫ অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ডে ৭৯০, যুক্তরাষ্ট্রে ৭৭৫ এবং কানাডায় মাত্র ২৪০ অস্ট্রেলিয়ান ডলারের সমপরিমাণ।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদন ফি প্রায় ২৮৫ শতাংশ এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার ফি প্রায় ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা খাতের প্রতিনিধিদের অভিযোগ, আন্তর্জাতিক শিক্ষা খাতের সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বাড়তি সুবিধা পাবে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে ইনডিপেনডেন্ট হায়ার এডুকেশন অস্ট্রেলিয়াও। সংস্থাটির প্রধান নির্বাহী পিটার হেন্ডি বলেন, ভিসা ফি এতটা বাড়ানোর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ার আকর্ষণ কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে দেশটির উচ্চশিক্ষা খাতের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au