বিশ্ব

ইরানে টানা দ্বিতীয় রাতেও মার্কিন হামলা, বন্দর আব্বাস ও চাবাহারে একাধিক বিস্ফোরণ

  • 1:14 pm - July 09, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের মার্কিন হামলা, ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ জুলাই- যুদ্ধবিরতি ভেঙে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় রাতেও দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। বুধবার দিবাগত রাতে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, চাবাহার, সিরিক, কোনারাক, আবু মুসা দ্বীপসহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার পর কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

ইরানের সংবাদমাধ্যম ফারস ও মেহেরের বরাতে আল জাজিরা জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন দক্ষিণাঞ্চলের অন্তত কয়েকটি এলাকায় ধারাবাহিক হামলা হয়েছে। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, কোনারাক ও বন্দর নগরী চাবাহারের আশপাশে একাধিক বিস্ফোরণ ঘটে। হামলার পর চাবাহার শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য নতুন হামলা প্রতিহত করতে শহরটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপ এবং দক্ষিণাঞ্চলের সিরিক শহরেও হামলা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বুশেহরের পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি ইরান। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নতুন এই অভিযান পরিচালিত হচ্ছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করতেই এসব হামলা চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতেও ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, সেদিন ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো।

মার্কিন হামলার পাল্টা জবাবও দিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে সাত দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি চলাকালেই হামলা-পাল্টা হামলার এই ঘটনা ঘটছে। বৃহস্পতিবার তাঁর জন্মশহর মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সতর্ক করে দিচ্ছি, আজ রাতে আমরা তাদের ওপর কঠিন আঘাত হানব।’

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কার্যকারিতা শেষ হয়ে গেছে এবং তিনি আর তেহরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করতে আগ্রহী নন। ইরানের নেতৃত্বের কড়া সমালোচনাও করেন তিনি।

অন্যদিকে যুদ্ধ বন্ধে গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনের সাম্প্রতিক সামরিক অভিযান সেই সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রাজেয়ি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, ‘যে তোমার বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, তার বিরুদ্ধে একইভাবে প্রতিরোধ গড়ে তোলো।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আগ্রাসী শত্রু এবং তাদের সহযোগীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

টানা দুই রাতের হামলা এবং পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au