বাংলাদেশ

বন্যার ভয়াবহতা

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

  • 2:36 pm - July 10, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুলাই- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গিয়ে সাড়ে তিন লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতিটি উপজেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্গত মানুষের কাছে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।

সাতকানিয়ায় মাত্র তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসংখ্য বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় এবং থানাতেও। ফলে সরকারি সেবাদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বাঁশখালীতেও পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বন্যার পানিতে উপজেলার পাঁচ শতাধিক মাটির ঘর ধসে পড়েছে। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাঁচ শতাধিক মাটির বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে গেলেও অসংখ্য মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

পুইছড়ি ইউনিয়নের বাসিন্দা পারভেজ মোশারফ বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ ও সমুদ্রের জোয়ারের কারণে ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে চলে গেছে। অধিকাংশ মাটির ঘর ভেঙে পড়েছে এবং বসতবাড়িতে পানি ঢুকে যাওয়ায় রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না। ফলে মানুষ খাবারের তীব্র সংকটে পড়েছেন।

এদিকে সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান এলাকা, বাজালিয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজের সামনে এবং দস্তিদারহাটের পূর্ব পাশে সড়কের ওপর দিয়ে কয়েক ফুট উঁচু হয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডলু নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে পৌরসভার রামপুর এলাকায় কয়েকশ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। উপজেলার অধিকাংশ সড়ক এখনো পানির নিচে রয়েছে। স্থানীয়দের দাবি, অনেক এলাকায় এখনো পানি বাড়ছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবিঃ সংগৃহীত

চন্দনাইশেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে।

গত বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর এলাকায় প্রায় দেড় ফুট উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। ধীরগতিতে যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চন্দনাইশের বাসিন্দা আবু নাসের আলিফ বলেন, দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় দ্রুত খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে। তবে পানি দ্রুত না কমলে জেলার বিভিন্ন এলাকায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

অন্তঃসত্ত্বা হলেন সরকারি শিশু পরিবারের কিশোরী

মেলবোর্ন, ১১ জুলাই- ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) এক কিশোরীর (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার…

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

মেলবোর্ন, ১১ জুলাই- সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন মেনে চলতে দেশের সব…

বিশ্বজুড়ে প্রতারণাবিরোধী অভিযানে ৫ হাজার ৮১১ জন গ্রেপ্তার, জব্দ প্রায় ২৯৩ মিলিয়ন ডলারের অবৈধ সম্পদ

মেলবোর্ন, ১০ জুলাই- বিশ্বব্যাপী অনলাইন প্রতারণা ও অর্থপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানে ৫ হাজার ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২৯ কোটি…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

বঙ্গবন্ধু এক শক্তির নাম: সময়ের দাবি “আন্তর্জাতিক বঙ্গবন্ধু মেডেল”

মেলবোর্ন, ১০ জুলাই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের এক মহান নেতা ছিলেন, আছেন, থাকবেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। গত এক যুগ ধরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au