বিশ্ব

ভারতে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৫ শিশুর

  • 8:29 pm - July 17, 2026
  • পঠিত হয়েছে:৯৬ বার
ভারতে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৫ শিশুর।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি ভ্যানের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত দুই শিক্ষার্থীর নাম ইসানূর রহমান (৫) ও তামান্না পারভিন (৭)। এ ছাড়া দুর্ঘটনায় আরও পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন পার হওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। ঠিক সেই সময় স্কুলভ্যানটি রেললাইন অতিক্রম করতে গেলে নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন দ্রুতগতিতে এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রেললাইনের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়।

এ ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যানের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ দায়িত্বে থাকা গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে। তাদের অবহেলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

একজন রেল কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে স্কুলভ্যানটি রেললাইন পার হওয়ার সময় লোকাল ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পেছনে মানবিক ত্রুটি, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকেই দায়ী করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান।

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au