বিশ্ব

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

  • 9:49 pm - July 18, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই- ভারত প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্মিত রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ‘বিক্রম-১’ নামের এই রকেট সফলভাবে নিম্ন পৃথিবীর কক্ষপথে (এলইও) পে-লোড স্থাপন করেছে। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি রকেট কক্ষপথে পাঠানোর সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারত।

শনিবার (১৮ জুলাই) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। হায়দ্রাবাদভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস পরিচালিত এই অভিযানের নাম ছিল ‘মিশন আগমন’।

উৎক্ষেপণের পর স্কাইরুট অ্যারোস্পেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১’ সফলভাবে সব ধাপ সম্পন্ন করে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পে-লোড স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি একে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

আরেকটি বার্তায় স্কাইরুট জানায়, ‘হ্যালো মহাকাশ, আমরা এসে গেছি। বিক্রম-১-এর প্রথম পরীক্ষামূলক মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারতের বেসরকারি খাতের প্রথম কক্ষপথমুখী মহাকাশ উৎক্ষেপণ এখন বাস্তবে পরিণত হয়েছে।’

উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা ও সাবেক ইসরো বিজ্ঞানী পবন কুমার চান্দানা এবং নাগা ভরথ ডাকাস। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-এর চেয়ারম্যান ভি. নারায়ণন, সংস্থার সাবেক চেয়ারম্যানরা, মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অন্ধ্র প্রদেশ সরকারের মন্ত্রী নারা লোকেশ।

স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে, এই পরীক্ষামূলক মিশন থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে রকেটটির গাইডেন্স, নেভিগেশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে। পাশাপাশি কার্বন কম্পোজিট কাঠামো এবং থ্রিডি-প্রিন্টেড রকেট ইঞ্জিনের বাস্তব উড্ডয়ন সক্ষমতাও যাচাই করা হয়েছে। এসব প্রযুক্তি ভবিষ্যতে বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ এবং মহাকাশ পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ২০২২ সালে স্কাইরুট অ্যারোস্পেস ‘বিক্রম-এস’ নামে একটি সাবঅরবিটাল রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছিল। তবে এবার ‘বিক্রম-১’-এর মাধ্যমে প্রথমবারের মতো কক্ষপথে পে-লোড স্থাপনে সফল হয়ে ভারতের বেসরকারি মহাকাশ শিল্প নতুন এক যুগে প্রবেশ করল।

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au