তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে গোল্ডেন বুট পাবে এমবাপ্পে?
মেলবোর্ন, ১৯ জুলাই- বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। রোববারের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তার আগে শনিবার অনুষ্ঠিত হবে…
মেলবোর্ন, ১৯ জুলাই- মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, ‘আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’ নৃত্য পরিবেশনা এবং মেহেদী হাসানের গানে মুখরিত হলো প্রবাসী জগন্নাথ হল পরিবার।
সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের রেডগাম সেন্টার, ওয়েন্টওয়ার্থভিল-এ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে Acknowledgement of Country প্রদান করা হয়। এরপর জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রবীণ সদস্যদের অংশগ্রহণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’-এর সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা পুরো মিলনমেলায় এক আবেগঘন ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করে।
দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয় জীবনের অমলিন স্মৃতি রোমন্থন করেন। হাসি-আড্ডা, গল্প আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জগন্নাথ হলের ঐতিহ্য, ইতিহাস ও গৌরবময় উত্তরাধিকার তুলে ধরার প্রচেষ্টাও ছিল এই পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জগন্নাথ হলের প্রধান ফটক (Main Gate) এবং দক্ষিণ ভবনের (South Building) মনোমুগ্ধকর প্রতিরূপ (Replica), যা অনেককে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। পাশাপাশি দর্শকদের দৃষ্টি কেড়েছে সবার প্রিয় ‘নেপালদার চায়ের টং’-এর প্রতিরূপ, যেখানে অনেকেই ছবি তোলার পাশাপাশি পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন।

সাংস্কৃতিক পর্বে ছিল সংগীত, নৃত্য এবং নানা মনোজ্ঞ পরিবেশনা।
সাংস্কৃতিক পর্বে ছিল সংগীত, নৃত্য এবং নানা মনোজ্ঞ পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে চ্যানেল আই সেরা কণ্ঠ রানার আপ খ্যাত শিল্পী মেহেদী হাসান তাঁর জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। তাঁর প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনমেলা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

ছবি: সংগৃহীত
এছাড়াও পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক আয়োজন, সৌহার্দ্যপূর্ণ মিলন, স্মৃতিবিজড়িত আলোকচিত্র ধারণ এবং নৈশভোজের মধ্য দিয়ে পুনর্মিলনীর সফল সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au