পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে বরিশাল নগরের কর্ণকাঠি খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা (জিওলজি অ্যান্ড মাইনিং) বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি খুলনা জেলার দৌলতপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি কক্ষে একাই থাকতেন উচ্ছ্বাস কর্মকার। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাসেও অনুপস্থিত ছিলেন। এ সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা জানান, কয়েক দিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তাঁদের সন্দেহ হয়। মঙ্গলবার রাতে দুর্গন্ধ তীব্র হলে ভবনের অন্য বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে উচ্ছ্বাস কর্মকারের মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা উচ্ছ্বাস কর্মকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au