খেলা

মেসির অবসর নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন ডি মারিয়া

বললেন আরও বহু বছর খেলুক লিও

  • 1:40 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
ডি মারিয়া ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কিংবদন্তি তারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ও ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুলেছেন তার দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির অবসর নিয়ে চলমান আলোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, যতদিন মেসি নিজে খেলতে চান, ততদিন তার জাতীয় দলের জার্সিতে মাঠে থাকা উচিত। একই সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্বে থাকার পক্ষেও জোরালো মত দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।

নিজের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ খেলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি মারিয়া বলেন, ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি প্রমাণ করেছেন যে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার ভাষায়, মেসির কোনো সীমাবদ্ধতা নেই এবং তিনি চাইলে আরও বহু বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন।

জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভূয়সী প্রশংসা করে ডি মারিয়া বলেন, একজন আর্জেন্টাইন হিসেবে তিনি চান স্কালোনি দায়িত্বে বহাল থাকুন। কারণ তার নেতৃত্বে জাতীয় দলে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলারের উত্থান ঘটেছে। তবে শেষ সিদ্ধান্ত স্কালোনির নিজের বলেও মন্তব্য করেন তিনি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। তবে ডি মারিয়ার মতে, পুরো টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারানো। তিনি বলেন, তার কাছে বিশ্বকাপের সবচেয়ে বড় আনন্দ ছিল সেই জয়, যা পুরো আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছিল।

ফাইনালে পরাজয় প্রসঙ্গে ডি মারিয়া বলেন, শিরোপা জয়ের ক্ষেত্রে অনেক সময় ভাগ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার সেই ভাগ্য আর্জেন্টিনার পক্ষে ছিল না। তবুও দলের ফুটবলাররা দেশের নীল-সাদা পতাকাকে গর্বের সঙ্গে উঁচুতে তুলে ধরেছেন এবং তাদের প্রাপ্য শুধু করতালি নয়, তার চেয়েও অনেক বেশি সম্মান।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর মেসির ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় ডি মারিয়ার এই মন্তব্য আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

এই শাখার আরও খবর

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au