খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রে ৬ কোটির বেশি দর্শক, বিশ্বজুড়ে দেখেছেন ৬০০ কোটিরও বেশি

সম্প্রচারে নতুন রেকর্ড

  • 12:01 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রে ৬ কোটির বেশি দর্শক, বিশ্বজুড়ে দেখেছেন ৬০০ কোটিরও বেশি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে দর্শকসংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুধু যুক্তরাষ্ট্রেই ৬ কোটির বেশি মানুষ টেলিভিশনে উপভোগ করেছেন। ফিফার প্রাথমিক হিসাব বলছে, বিশ্বজুড়ে টুর্নামেন্টটি টিভিতে দেখেছেন ৬০০ কোটিরও বেশি দর্শক। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এর মধ্য দিয়ে ৪৮ দল, ১০৪ ম্যাচ ও তিন স্বাগতিক দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামে।

টুর্নামেন্টের ইংরেজি ভাষার অফিসিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানিয়েছে, ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে সরাসরি দেখেছেন ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক। ম্যাচ চলাকালে একপর্যায়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে। এদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচার মাধ্যম টেলেমুন্দোর প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের মাধ্যমে ম্যাচটি দেখেছেন আরও ২ কোটি ২৬ লাখ দর্শক। দুই সম্প্রচার মাধ্যমের হিসাব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ফাইনালটি উপভোগ করেছেন ৬ কোটিরও বেশি মানুষ।

নিলসেন মিডিয়া রিসার্চের তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত কোনো ফুটবল ম্যাচের সর্বোচ্চ টেলিভিশন দর্শকসংখ্যার রেকর্ড।

ফক্স, এফএস১ ও টুবি- এই তিন প্ল্যাটফর্মে বিশ্বকাপের ১০৪টি ম্যাচে গড়ে ৭৭ লাখ ৩৭ হাজার দর্শক ছিল। তুলনায় ২০২২ কাতার বিশ্বকাপে এই গড় ছিল ৩৫ লাখ ৮৮ হাজার এবং ২০১৮ বিশ্বকাপে ছিল ২৭ লাখ ৭০ হাজার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টুর্নামেন্টজুড়ে স্টেডিয়াম গুলোতে প্রায় ৭০ লাখ দর্শক উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশের আগে প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৬০০ কোটিরও বেশি মানুষ টেলিভিশনে বিশ্বকাপ উপভোগ করেছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে দর্শক উপস্থিতি, সম্প্রচার এবং বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ

অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au