শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ

পাঁচ বছরের জন্য নিয়োগ

  • 1:32 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক মাহবুব উল্লাহ আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত না হলেও জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণামূলক কাজ করতে পারবেন। এ ধরনের গবেষণা কার্যক্রম সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।

এ ছাড়া তিনি যে প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার অগ্রগতি সম্পর্কে ইউজিসির চেয়ারম্যানকে জানাতে হবে এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ইউজিসিতে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।

অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

এই শাখার আরও খবর

রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time…

প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ‘মানব ফ্রিজ’, নতুন প্রযুক্তি উন্মোচন করল জাপান

মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য…

সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক, ২০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ায় এক কমনওয়েলথ সরকারি কর্মকর্তাকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চায়ের…

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ ফুটবল কোচ

মেলবোর্ন, ২৮ জুলাই: ফুটবল মাঠে সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। সেই মূল্যায়নের প্রতিফলন দেখা যায় তাদের পারিশ্রমিকেও। ২০২৬ সালের সর্বোচ্চ বেতন পাওয়া…

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠাতে চায় ইউরোপের পাঁচ দেশ

মেলবোর্ন, ২৭ জুলাই: ইউরোপে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে বাতিল হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে আফ্রিকার কোনো দেশ বা অন্য কোনো তৃতীয়…

২০২৮ সালের নির্বাচন সামনে রেখে ওয়ান নেশনকে প্রধান প্রতিপক্ষ ভাবছে লেবার

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি মনে করছে, ২০২৮ সালের ফেডারেল নির্বাচনে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হবে কোয়ালিশন ও ডানপন্থী ওয়ান নেশন পার্টির সম্ভাব্য জোট।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au