গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)…
মেলবোর্ন, ৩০ জুলাই: পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি এর তারকাবহুল অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও আলোচনায় এসেছে। প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৬) বিশ্বব্যাপী মুক্তি পায়। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতীয় বক্স অফিসেও এটি ভালো সাড়া ফেলেছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইথাকার রাজা ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ড্যামন। তিনিই এ ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। এই সিনেমার জন্য তিনি পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার। যদিও সাধারণত একটি ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার। নোলানের সঙ্গে কাজের সুযোগ পাওয়ায় তুলনা মূলক কম পারিশ্রমিকেই রাজি হয়েছেন তিনি।
ওডিসিউসের স্ত্রী ও ইথাকার রানি পেনেলোপ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। ক্রিস্টোফার নোলানের সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। এর আগে তিনি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘ইন্টারস্টেলার’-এ অভিনয় করেছিলেন। ‘দ্য ওডিসি’র জন্য তিনি পেয়েছেন ৪ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার।
ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এই চরিত্রের জন্য তাঁর পারিশ্রমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা তাঁর অন্যান্য বড় বাজেটের সিনেমার তুলনায় কম বলে জানা গেছে।
সিনেমার প্রধান প্রতিপক্ষ অ্যান্টিনোয়াস চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। তাঁর পারিশ্রমিক ৫ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। একই অঙ্ক পেয়েছেন সমুদ্রপরি ক্যালিপসোর চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরনও।
গ্রিক দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রার চরিত্রে অভিনয় করা লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।
হলিউডে দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে, ক্রিস্টোফার নোলানের মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেলে অনেক তারকাই নিজেদের স্বাভাবিক পারিশ্রমিকের তুলনায় কম অর্থ নিতে রাজি হন। ‘দ্য ওডিসি’ও তার ব্যতিক্রম নয়। সংশ্লিষ্টদের মতে, নোলানের চলচ্চিত্রে কাজ করাকে অনেক অভিনেতাই ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করেন।
বক্স অফিসে ধারাবাহিক সাফল্য, বিশাল বাজেট এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই চলতি বছরের অন্যতম আলোচিত হলিউড সিনেমায় পরিণত হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au