মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ৫ আগষ্ট: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলাকে চলতি বছরে রাজধানী কিয়েভে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কিয়েভ এবং আশপাশের এলাকায় বড় ধরনের আক্রমণ চালিয়েছে। হামলার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, মধ্যরাতের পর থেকেই শহরজুড়ে বিমান হামলার সতর্কতা বাজতে থাকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী ও এর আশপাশের এলাকায় আঘাত হানে। এতে একাধিক আবাসিক ভবন, গুদাম এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রস্থলের কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।
ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, রাশিয়া আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে রাশিয়া বরাবরের মতোই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই হামলায় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ব্যবহার করে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৮টি ড্রোন ভূপাতিত করলেও কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য জানানো হয়নি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল কিয়েভ ও আশপাশের অঞ্চলে অবস্থিত অস্ত্র, সামরিক সরঞ্জাম, ড্রোন উৎপাদন ও রসদ সরবরাহকেন্দ্র। পাশাপাশি কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরের কাছে অস্ত্র পরিবহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।
হামলার পর ইউক্রেন আবারও পশ্চিমা মিত্রদের কাছে আরও মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে। দেশটির কর্মকর্তাদের মতে, রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত জরুরি।
অন্যদিকে রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি ই-কমার্স প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে এবং একজন আহত হন। এর আগে মস্কো অঞ্চল ও ক্রাসনোদার অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করছে এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au