বাংলাদেশ

টানা বৃষ্টিতে কক্সবাজারের মেরিন ড্রাইভে পাহাড়ধস, আহত ৬

  • 9:43 pm - August 05, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
কক্সবাজারে পাহাড় ধসে এক পর্যটক ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকা থেকে তোলা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগষ্ট: টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি অটোরিকশার ওপর মাটি ধসে পড়ে এক পর্যটকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ থাকে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাহাড়ের একটি অংশ ধসে সড়কে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশায় থাকা ছয়জন আহত হন। তাদের মধ্যে একজন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আহতদের মধ্যে পর্যটকসহ তিনজন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

পাহাড়ধসের পর মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খননযন্ত্রের সাহায্যে সড়ক থেকে মাটি ও গাছপালা সরানোর কাজ শুরু করেন। পরে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে দেখা যায়, মেরিন ড্রাইভের পূর্ব পাশে প্রায় ৮০ থেকে ৯০ ফুট উঁচু পাহাড়ের একটি অংশ গাছসহ ধসে সড়কের ওপর পড়ে রয়েছে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এসব যানবাহনের অধিকাংশ যাত্রীই ছিলেন পর্যটক।

দরিয়ানগরের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মমতাজ আলম বলেন, পাহাড়ধসের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হিমছড়ির দিকে যাচ্ছিল। ধসে পড়া মাটির একটি অংশ অটোরিকশার ওপর পড়ে, এতে যাত্রীরা আহত হন।

৮৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পূর্ব পাশে পাহাড় এবং পশ্চিম পাশে বঙ্গোপসাগর অবস্থিত। মঙ্গলবার বিকেল থেকে জেলায় টানা ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au