খেলা

প্রস্তুতি ম্যাচে খেলার সিদ্ধান্ত আজ

লিটনের ফেরা নিয়ে আশাবাদী বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচে সিদ্ধান্ত আজ

বাংলাদেশ ক্রিকেট

  • 1:44 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
লিটনের ফেরা নিয়ে আশাবাদী বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচে সিদ্ধান্ত আজ. ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগষ্ট:  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ দলে ফিরতে পারেন লিটন দাস। পূর্ণাঙ্গ অনুশীলনে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়ায় তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে তিনি প্রস্তুতি ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

আগামীকাল বৃহস্পতিবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। বুধবার অনুশীলন শেষে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “লিটন আজ পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং পুরো সময়ই স্বাচ্ছন্দ্যে ছিল। সে উইকেটকিপিং ড্রিলেও অংশ নিয়েছে। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না।”

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের আশা, প্রস্তুতি ম্যাচে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে লিটন দাসকে পাওয়া যাবে।

এদিকে ভিডিও বার্তায় পেসার হাসান মাহমুদ বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমার কাছে মনে হয়, আমাদের যে প্রস্তুতি ম্যাচটা আছে, সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নিতে এটা আমাদের অনেক কাজে দেবে।”

হাসান আরও জানান, দলের অনুশীলন দারুণভাবে এগোচ্ছে। তিনি বলেন, “খুব ভালো অনুশীলন সেশন হচ্ছে। আজ ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং হয়েছে। সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন রয়েছে। আশা করি সবাই নিজেদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করবে এবং আমরা ভালো শুরু করতে পারব।”

এই শাখার আরও খবর

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,…

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

হামজা চৌধুরীর সামনে চ্যাম্পিয়নস লিগের হাতছানি

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ…

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে।…

মহাকাশে মাস্কের একক দাপট, উৎক্ষেপণের সুযোগ হারিয়ে বিপাকে অন্য সংস্থাগুলো

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা স্পেস এক্স এখন নিজেদের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au