বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদে আছড়ে পড়ল ফ্যালকন-৯-এর দ্বিতীয় ধাপ

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

  • 4:26 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ৪ টনের রকেট, তৈরি হতে পারে ৩০ মিটারের বিশাল গর্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে। মহাকাশে দীর্ঘদিন ভেসে থাকার পর ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭৪৭ কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আঘাত হানে রকেটের এই অংশটি। এতে পৃথিবীর কোনো ঝুঁকি না থাকলেও ঘটনাটিকে চাঁদের ভূতাত্ত্বিক গঠন ও মহাকাশ বর্জ্য নিয়ে গবেষণার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

২০২৫ সালের ১৫ জানুয়ারি স্পেস এক্সের ফ্যালকন-৯ রকেটে করে ফায়ার ফ্লাই অ্যারোস্পেসের ‘ব্লু গোস্ট’ এবং জাপানের আইস্পেসের ‘রেজিলিয়েন্স’ নামের দুটি চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়। প্রথম ধাপ সফলভাবে পৃথিবীতে ফিরে এলেও দ্বিতীয় ধাপটি চন্দ্রযান দুটি নির্ধারিত পথে পাঠানোর পর মহাকাশেই পরিত্যক্ত অবস্থায় থেকে যায়।

বিশেষজ্ঞদের মতে, সৌর বিকিরণ এবং পৃথিবী-চাঁদসহ বিভিন্ন মহাজাগতিক বস্তুর মাধ্যাকর্ষণের প্রভাবে ধীরে ধীরে রকেটটির গতিপথ পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত এটি চাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে ব্লু গোস্ট সফলভাবে চাঁদে অবতরণ করলেও রেজিলিয়েন্স ল্যান্ডার অবতরণের সময় ব্যর্থ হয়।

নাসার তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে চাঁদের পৃষ্ঠে প্রায় ২০ থেকে ৩০ মিটার ব্যাসের একটি নতুন গর্ত সৃষ্টি হতে পারে। সংঘর্ষের স্থানটি চাঁদের আইনস্টাইন ক্র্যাটারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

নাসা জানিয়েছে, এ ঘটনায় পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই। তবে ভবিষ্যতে মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর গতিপথ আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়ার কাজে এই ঘটনার তথ্য ব্যবহার করা হবে।

বিজ্ঞানীরা জানান, চাঁদের আলোকিত অংশে সংঘর্ষ হওয়ায় ঘটনাটি খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে দেখা সম্ভব হয়নি। তবে বিশেষ টেলিস্কোপে সংঘর্ষের ফলে ছড়িয়ে পড়া ধূলিকণার প্রতিফলিত আলো পর্যবেক্ষণ করা গেছে। পরে নাসার লুনার রিকনসেন্স অরবিটার ওই স্থানের বিস্তারিত ছবি সংগ্রহ করবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদে নিয়মিত উল্কাপিণ্ড আঘাত হানলেও মানুষের তৈরি কোনো বড় মহাকাশযানের অংশ এভাবে আছড়ে পড়ার ঘটনা খুবই বিরল।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে চাঁদে স্থায়ী গবেষণা কেন্দ্র বা মানব বসতি গড়ে উঠলে এ ধরনের মহাকাশ বর্জ্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকায় সংঘর্ষের সময় ছিটকে যাওয়া পাথর ও ধূলিকণা কয়েকশ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

এছাড়া পৃথিবীর কক্ষপথে ক্রমবর্ধমান মহাকাশ বর্জ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। গবেষকদের মতে, ভবিষ্যতে নিরাপদ মহাকাশ অভিযান নিশ্চিত করতে ব্যবহৃত রকেটের অংশগুলো কীভাবে নিরাপদে অপসারণ বা ধ্বংস করা যায়, সে বিষয়ে আন্তর্জাতিক ভাবে কার্যকর নীতি ও প্রযুক্তি উন্নয়ন এখন সময়ের দাবি।

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে…

২০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হিন্দু প্রধান শিক্ষককে সপরিবারে পুড়িয়ে হত্যার হুমকি

পিরোজপুরের নাজিরপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিন্দু প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার…

৪ হাজার এএসআই নিয়োগ ঘিরে পুলিশের ভেতরে চাপা ক্ষোভ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছেন…

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর…

অগ্নিঝরা প্রীতিলতা: পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম  বাঙালি  নারী শহীদ

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে কজন বিপ্লবীর নাম সাহস, আত্মত্যাগ ও দুর্জয় প্রত্যয়ের প্রতীক হয়ে আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁদের অন্যতম। তিনি শুধু একজন বিপ্লবী নারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au