বিজ্ঞান ও প্রযুক্তি

২ হাজার মিটার গভীরেও মিলল মাইক্রোপ্লাস্টিক

সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ

  • 2:33 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: সমুদ্রের গভীরতম ও সবচেয়ে দুর্গম এলাকাও আর প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়। নতুন এক গবেষণায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার গভীরে বসবাসকারী শামুক ও ঝিনুকের দেহে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির গবেষকরা দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নর্থ ফিজি বেসিন এবং ভারত মহাসাগরের সেন্ট্রাল ইন্ডিয়ান রিজ এলাকা থেকে সংগ্রহ করা সামুদ্রিক প্রাণীর নমুনা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন। সামুদ্রিক জীববিজ্ঞানী সে-জু কিম বলেন, প্লাস্টিক দূষণ এখন সমুদ্রের তল দেশের হাইড্রোথার্মাল ভেন্টের মতো বিচ্ছিন্ন বাস্তুতন্ত্রেও পৌঁছে গেছে, যা একসময় পৃথিবীর সবচেয়ে অক্ষত পরিবেশ গুলোর একটি হিসেবে বিবেচিত হতো।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ওয়াটার রিসার্চ-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা প্রাণীগুলোর ৯২ শতাংশের দেহে ৫ মিলি মিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা পাওয়া গেছে। ১২টি নমুনার মধ্যে ১১টিতেই মাইক্রো প্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতিটি আক্রান্ত প্রাণীর শরীরে গড়ে ৩ দশমিক ৪২টি প্লাস্টিক কণা পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল বহুল ব্যবহৃত পলিস্টাইরিন।

গবেষকদের মতে, প্রাণীর খাদ্য গ্রহণের ধরন অনুযায়ী শরীরে প্লাস্টিক জমার স্থানও ভিন্ন। সমুদ্রতল থেকে খাবার সংগ্রহ করা শামুকের পরিপাকতন্ত্রে বেশি প্লাস্টিক পাওয়া গেছে। অন্যদিকে, পানি ছেঁকে খাবার গ্রহণকারী ঝিনুকের শরীরজুড়েই প্লাস্টিকের কণা ছড়িয়ে ছিল।

গবেষণায় আরও দেখা গেছে, প্রশান্ত মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের নমুনাগুলোতে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বেশি।

বিজ্ঞানীদের মতে, গভীর সমুদ্র থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ প্রায় অসম্ভব। তাই প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো উৎসস্থলেই এর ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

এই শাখার আরও খবর

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর…

১২৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েও কেন বন্ধ হলো জাকারবার্গ-চ্যানের স্কুল?

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তা এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’…

মার্চেন্টদের জন্য ‘বিকাশ ফর বিজনেস’ ফেসবুক পেজ চালু

মেলবোর্ন, ৭ আগষ্ট: মার্চেন্টদের জন্য তথ্য ও সেবা আরও সহজলভ্য করতে ‘বিকাশ ফর বিজনেস’ নামে নতুন একটি ফেসবুক পেজ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান…

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে

মেলবোর্ন, ৭ আগষ্ট: বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে দুই বাংলার সংগীত প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া…

‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’: জুলাই আন্দোলন নিয়ে এনসিপি নেতা

মেলবোর্ন, ৭ আগষ্ট- চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের…

১,২৪৬ কোটি টাকায় ব্রুনো গিমারাইসকে দলে টানছে আর্সেনাল

মেলবোর্ন, ৬ আগষ্ট: প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলবদলের বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au