সর্বশেষ

সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ

  • 2:50 pm - August 07, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার

মেলবোর্ন, ৭ আগষ্ট:দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়। সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর ধুমবারাহি এলাকায় অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘অ্যাপ্লায়েড সাইকোলজি: বিহেভিয়ারাল সায়েন্স অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ কর্মসূচি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষাভিত্তিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, যেখানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত আড়াই হাজারেরও বেশি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমানে প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর মধ্যে মনোবিজ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্যে দিয়ে গেছেন। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক কাউন্সেলিং ব্যবস্থা এবং দক্ষ পেশাদার মনোবিজ্ঞানী তৈরি করা এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত না করে টেকসই মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে কাউন্সেলিং সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লায়েড এবং সোশ্যাল সাইকোলজিস্টের তীব্র সংকট রয়েছে। বর্তমান চাহিদা পূরণে অন্তত ৩০ হাজার মনোবিজ্ঞানী প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র প্রায় ৩০০ জন। এই বিশাল ঘাটতি পূরণে প্রয়োজনীয়সংখ্যক দক্ষ মনোবিজ্ঞানী তৈরি এবং প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সেবা চালুর উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, একাডেমিক বিনিময় এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কাজ করছে। ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যেখানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

তিনি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত ফুল-ফান্ডেড স্কলারশিপ কর্মসূচির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, মনোবিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এই শাখার আরও খবর

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

মেলবোর্ন, ৭ আগষ্ট:  সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার…

শিশুর নিরাপত্তায় ব্যর্থতার মামলায় মেটার বিরুদ্ধে রায় ঘোষণা

মেলবোর্ন, ৭ আগষ্ট: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নাবালকদের ক্ষতিকর কনটেন্ট ও যৌন শোষণের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে…

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬, আহত অন্তত ১৫

মেলবোর্ন, ৭ আগষ্ট: বগুড়ার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন…

আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি

মেলবোর্ন, ৭ আগষ্ট: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং রাজনৈতিক…

মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?

মেলবোর্ন, ৭ আগষ্ট: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা…

বাংলাদেশি কৃষকদের ভিসা দিচ্ছে ওমান

মেলবোর্ন, ৭ আগষ্ট: মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগে নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির কৃষি খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au