বাংলাদেশ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা

  • 6:26 pm - August 07, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

নওফেলের পরিবারের অভিযোগ, গভীর রাতে একদল দুর্বৃত্ত তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। নওফেলের ভাই দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত প্রায় ২টার দিকে সাতজন তরুণকে বাড়ির সামনে দেখা যায়। তারা আগুন ধরানোর চেষ্টা করলে বাসার সামনের একটি পাইপলাইনে আগুন লেগে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের একাংশের ধারণা, ওই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এবং দীর্ঘদিন ধরে বাড়িটি খালি রয়েছে।

চট্টগ্রামে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের এই ঘটনাকে ঘিরে নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই শাখার আরও খবর

হুতি হামলায় সৌদি আরবে ১১ বেসামরিক আহত, আতঙ্কে স্থানীয়রা

মেলবোর্ন, ৭ আগষ্ট:  ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে…

রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া পাঠানোর অভিযোগে ইবি ছাত্রীকে ঘিরে চাঞ্চল্য

মেলবোর্ন, ৭ আগষ্ট: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়াই যুক্তরাজ্যে অবস্থানরত এক পরিচিত ব্যক্তির…

কৃত্রিম বুদ্ধিমত্তায় ভাইরাস তৈরি করে ইতিহাস গড়লেন বিজ্ঞানীরা

মেলবোর্ন, ৭ আগষ্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পূর্ণ নতুন এবং পরীক্ষাগারে কার্যকরভাবে বংশবিস্তার করতে সক্ষম ভাইরাস তৈরি করে নতুন মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।…

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত অন্তত ১৫

মেলবোর্ন, ৭ আগষ্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে ননথাবুরি প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন শিক্ষক নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত…

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

মেলবোর্ন, ৭ আগষ্ট:  সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার…

শিশুর নিরাপত্তায় ব্যর্থতার মামলায় মেটার বিরুদ্ধে রায় ঘোষণা

মেলবোর্ন, ৭ আগষ্ট: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নাবালকদের ক্ষতিকর কনটেন্ট ও যৌন শোষণের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au