বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

  • 11:20 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে, এর একটি বিমসটেক এবং অন্যটি দ্বিপক্ষীয় সফর, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বুঝতে একটি পার্থক্য মনে রাখা প্রয়োজন। প্রধানমন্ত্রীকে বিমসটেকের নামে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। নতুন সরকার গঠনের দিন সেই চিঠি হস্তান্তর করা হয়েছিল। ওই চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। আরেকটি আমন্ত্রণও রয়েছে, সেটি সরকার পর্যালোচনা করবে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি গণক নন, তাই সম্পর্ক কবে স্বাভাবিক হবে তার সময়সীমা বলতে পারবেন না।

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, বাংলাদেশ সেগুলো সরবরাহ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সম্পর্কের বিভিন্ন জটিলতা সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ কোনো নির্দিষ্ট চুক্তি বা দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ।

তিনি বলেন, একজন হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় না। ফলে গঙ্গা চুক্তি নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে তিনি ইতিবাচক কোনো তথ্য দেননি।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এসব বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুই দেশের জনগণই সুন্দর সম্পর্ক চায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ভারতীয় হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত বা নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি।

এই শাখার আরও খবর

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ‘অনুকূল পরিবেশ’ চান তারেক রহমান

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত…

লোহিত সাগর ও বাব আল-মান্দাবের নিরাপত্তায় সৌদি জোটে বাংলাদেশ

মেলবোর্ন, ১০ আগষ্ট- পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন…

সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির বিষয়ে সর্বশেষ কি জানা যাচ্ছে

মেলবোর্ন, ১০ আগষ্ট- সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া…

প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

মেলবোর্ন, ১০ আগষ্ট- নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবিতে…

সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

মেলবোর্ন, ১০ আগষ্ট- ঢাকার বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিন পাওয়ার…

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-প্রধান পরাগ জৈন

মেলবোর্ন, ১০ আগষ্ট- বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au