বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়াল

  • 1:06 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্ট- দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭২৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৭১ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন। এর মধ্যে শুধু চলতি আগস্ট মাসেই সাতজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৪ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১০১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৮৩ জন ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ১৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১৮ হাজার ৫৬৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২৪ জন।

ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষা মৌসুমে বাড়তে শুরু করে। চলতি বছরও আগস্টের শুরু থেকেই আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩ সাল। ওই বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২৫ সালেও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ। গত বছরের ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৪ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছিল ১০১ জনের।

চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের। ফলে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কম হলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার হার দ্রুত বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এই শাখার আরও খবর

আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের পরীক্ষা অ্যাপলের

মেলবোর্ন, ১১ আগষ্টঃ আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে চীনের অন্যতম বড় মেমোরি চিপ…

দিনে কোটি টাকার বেশি আয় হালান্ডের, প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশ

মেলবোর্ন, ১১ আগষ্টঃ বিশ্বের অন্যতম ধনী ও সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। তারকাখচিত এই লিগে খেলোয়াড়দের পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো। সর্বোচ্চ…

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৫৫

মেলবোর্ন, ১১ আগষ্ট- দেশে হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে…

মার্কিন প্রেমিকাকে হত্যার অভিযোগ, জার্মানি থেকে গ্রেপ্তার ভারতীয় তরুণ

মেলবোর্ন, ১০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২০ বছর বয়সী ভারতীয় প্রেমিকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর জার্মানি হয়ে…

বজ্রপাতে রানওয়ের বাতি ক্ষতিগ্রস্ত, পার্থের জ্যান্ডাকট বিমানবন্দর বন্ধ

মেলবোর্ন, ১০ আগষ্ট- ওয়েস্ট অস্ট্রেলিয়ার শহর পার্থের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি জ্যান্ডাকট বিমানবন্দর বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বজ্রপাতের কারণে বিমানবন্দরের রানওয়ে…

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ‘অনুকূল পরিবেশ’ চান তারেক রহমান

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au