অস্ট্রেলিয়া

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশী ছাত্র তীর্থ বিশ্বাসের মৃত্যু

  • 4:44 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার
Tirtha Biswas died in a tragic road accident at 8 pm yesterday, April 6, at the age of just 28. Photo: Collected

মেলবোর্ন ৭ এপ্রিল- গতকাল, ৬ এপ্রিল রাত ৮টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে তীর্থ বিশ্বাসের মৃত্যু হয়েছে। জিলং শহরে থাকেন বাংলাদেশী কমিউনিটির রাজিব নামে একজন ব্যক্তি  ওটিএন বাংলাকে জানান, তীর্থ গতরাতে পিজা ডেলিভারি করতে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় তার গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনার ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে  তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তীর্থ মাত্র ১ বছর আগে অস্ট্রেলিয়ায় এসেছিলেন স্টুডেন্ট ভিসায়। ডিকিন ইউনিভার্সিটি, জিলং ক্যাম্পাসের  ইনফরমেশন টেকনোলজি (IT)-তে পড়াশোনা করছিলেন। তার স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারি ২০২৫-এ স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তীর্থের বাড়ি  বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তার বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রামের একজন বিশিষ্ট আইনজীবী।

এই মর্মান্তিক সময়ে তীর্থ রেখে গেছেন তার নববিবাহিত স্ত্রী এবং মা-বাবা-কে। এই ঘটনার খবর পেয়ে বাংলাদেশে বর্তমানে তীর্থ বিশ্বাসের পরিবারে শোকের মাতম চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যেও  শোকের ছায়া নেমে আসে।

বিস্তারিত আসছে…

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au