ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক
মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের প্রয়োজন অনুযায়ী জেলা সদর হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে হাতবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় আশপাশে থাকা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে র্যাবের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার কারণ ও বোমাটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে।
ইমন সরদার বলেন, তাঁর বসতঘরের সামনে কীভাবে বোমাটি এল এবং কে সেখানে সেটি রেখেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au