বাংলাদেশ

ঘরে ঢুকে হামলা

ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা, হামলাকারীদের খুঁজছে পুলিশ

চান্দিনায় গৃহকর্ত্রী নিহত

  • 12:50 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা, হামলাকারীদের খুঁজছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তাপস রায় বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে তাঁর মা ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে তাঁর মাকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বলেন, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের সঙ্গে পাশের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই শাখার আরও খবর

৫৫ বছর পর বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর, এপ্রিল-মার্চে কী লাভ-ক্ষতি?

মেলবোর্ন, ১৯ আগষ্ট: প্রায় ৫৫ বছর ধরে জুলাই থেকে জুন পর্যন্ত চলা বাংলাদেশের অর্থবছরের সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে অর্থবছর…

ভিডিও চালু হলেই ভিউ, ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ভিডিওর ভিউ গণনা ও লাইভ সম্প্রচারের নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়া মাত্রই সেটিকে একটি…

ম্যাকাই টেস্টে বাংলাদেশ-জ্বরে উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ডারউইনে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ-জ্বরে নতুন মাত্রা যোগ হয়েছে। সিরিজের দ্বিতীয় ও নিষ্পত্তিমূলক টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে…

মুক্তির চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপান ২’

মেলবোর্ন, ১৮ আগষ্ট: দীর্ঘ ১৯ বছরের বিরতির পর মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির…

বিতর্কিত র‍্যাবের নাম বদলে ‘এসআরবি’, মন্ত্রিসভায় অনুমোদন

মেলবোর্ন, ১৮ আগষ্ট: শেখ হাসিনা সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগে বিতর্কিত বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম বদলে ‘স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)…

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন সমন্বয়ক মাহদীসহ ৩ জন

মেলবোর্ন, ১৮ আগষ্ট: হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au