সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০
মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…
মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন পাচ্ছেন, এমন অভিযোগ নাকচ করেছে র্যাব। সংস্থাটির দাবি, শীর্ষ পর্যায়ের আসামিরা জামিনে বেরিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।
বৃহস্পতিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম, মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় এবং অস্ত্রধারী সন্ত্রাসী বোমা রতনকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে বসিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
র্যাব জানায়, ৩৬ মামলার আসামি চুয়া সেলিমকে এর আগে র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ১০ বার গ্রেপ্তার করেছে। প্রতিবারই জামিনে বেরিয়ে তিনি আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন বলে দাবি র্যাবের।
একইদিন ১০ মামলার আসামি মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্য, জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিতে জড়িয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
অন্যদিকে, অস্ত্রসহ ২০ মামলার আসামি বোমা রতনকেও বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী একটি চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
চিহ্নিত এসব অপরাধী বারবার গ্রেপ্তারের পর কীভাবে জামিনে বেরিয়ে আসছেন, এমন প্রশ্নের জবাবে র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণেই তারা জামিন পাচ্ছেন, এমনটা বলা ঠিক নয়। তবে শীর্ষ পর্যায়ের আসামিরা জামিনে বেরিয়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতাশ হন। একই সঙ্গে অপরাধ দমনে তাদের চলমান কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।
মোহাম্মদপুর ও বসিলা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের কারবারসহ বিভিন্ন অপরাধ চলে আসছে বলে জানায় র্যাব। সংস্থাটির দাবি, এসব অপরাধ আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au