বিশ্ব

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

  • 5:09 am - August 22, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধ প্রবেশ, ভিক্ষাবৃত্তি, মাদকসংক্রান্ত অভিযোগ, জাল কাগজপত্র, অভিবাসন আইন লঙ্ঘন ও নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। দেশটি থেকে প্রায় ১৫ হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৮০৩ জন, ওমান থেকে ১ হাজার ৬০৬ জন, বাহরাইন থেকে ৫২১ জন, কাতার থেকে ৪২৯ জন এবং কুয়েত থেকে ৯৭ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত পাকিস্তানিদের মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন ও আইনগত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তথ্য অনুযায়ী, ৪ হাজার ৬২৮ জন ছিলেন পলাতক, ১ হাজার ২৯৪ জন কারাবন্দি, ৯৬৮ জন কালো তালিকাভুক্ত এবং ১ হাজার ১৫৫ জনের পাসপোর্ট হারিয়ে গিয়েছিল। এ ছাড়া ভিসা লঙ্ঘনের অভিযোগে ৬৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় বিভিন্ন কারণে আরও ৩৪২ জন পাকিস্তানি নাগরিককে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহিষ্কৃতদের মধ্যে ৪৭২ জন ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘অন্যান্য’ কারণ দেখিয়ে সবচেয়ে বেশি, প্রায় ৬ হাজার ৬৬২ জন পাকিস্তানিকে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফেরত পাঠানো হয়েছে। এসব কারণের মধ্যে পরবর্তী গন্তব্যে ভ্রমণের অনুমতি না পাওয়া, ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা বা পাসপোর্ট, চুরি, যুদ্ধকবলিত এলাকায় যাতায়াত এবং বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিষয় রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে নয়জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনগত ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় ছিল বলে জানা গেছে।

অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ বা অবস্থানের অভিযোগেও উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন, সংযুক্ত আরব আমিরাত ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জন পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

উপসাগরীয় দেশগুলোতে বিপুলসংখ্যক পাকিস্তানি নাগরিক কর্মসংস্থান ও ব্যবসার জন্য বসবাস করেন। ফলে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে নিয়মিতভাবে বিভিন্ন দেশের পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা ঘটে। তবে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত প্রায় পাঁচ মাসে ২১ হাজার ৯৫১ জনের বহিষ্কারের তথ্যটি দেশটির নাগরিকদের অভিবাসন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au