অস্ট্রেলিয়া

শরিফুলের ক্যারিয়ারসেরা ৬ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা বাঁচিয়ে দিন শেষ বাংলাদেশের

  • 7:45 pm - August 22, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
শরিফুল উইকেট নেওয়ার পর সতীর্থদের উল্লাস। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন, ২২ আগষ্ট- অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল চরম ব্যাটিং বিপর্যয় দিয়ে। মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হলেও দিনের শেষভাগে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিং করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন তিনি।

চোট কাটিয়ে দলে ফিরে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন শরিফুল। মাত্র ৮.৫ ওভার বল করে ৩৪ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটিই তার প্রথম পাঁচ উইকেটের কীর্তি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় পেসার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এর আগে টেস্ট ক্রিকেটে শরিফুলের সেরা বোলিং ছিল ২৮ রানে ৩ উইকেট। এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে তার সেরা বোলিং ছিল ৫৬ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসেই ৬ উইকেট নিয়ে নিজের আগের দুই রেকর্ডই ছাড়িয়ে গেলেন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশের হয়ে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড অবশ্য এখনও তাইজুল ইসলামের দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাত্র ৬.৫ ওভারেই পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। শরিফুলের পাঁচ উইকেট পেতে লেগেছে ৮.৫ ওভার।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম আট ব্যাটারের ছয়জনকেই সাজঘরে ফিরিয়েছেন শরিফুল। স্বাগতিকদের ইনিংসে প্রথম আঘাতটি অবশ্য হানেন তাসকিন আহমেদ। দলীয় ২৬ রানে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারকে ফিরিয়ে দেন।

এরপর দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে উইকেটের খাতা খোলেন শরিফুল। একই ওভারে তিনি বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর একে একে স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে সাজঘরে ফেরান তিনি।

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের আগে অবশ্য বাংলাদেশের ব্যাটিং ছিল পুরোপুরি ব্যর্থ। অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। একাই ছয়টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান স্টার্ক।

দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ যখন বড় বিপদের মুখে, তখন অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসেও শরিফুলের আগুনে বোলিং কিছুটা স্বস্তি এনে দেয়। তার ছয় উইকেটের সুবাদে ম্যাচে আবারও প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে ব্যাটিংয়ে হতাশাজনক দিন পার করলেও শরিফুল ইসলামের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে ঘুরে দাঁড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

সিঁড়িতে মা-মেয়ের ক্ষতবিক্ষত লাশ, চার মৃতদেহের বর্ণনা দিতেও ভয় পাচ্ছেন স্বজনরা

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক হিন্দু শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের…

হিন্দু শিক্ষকের বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার, সবার শরীরে আঘাতের চিহ্ন

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে…

নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণনয়নের দাবি বিএসপির

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং…

শেখ হাসিনা ইস্যুতে কী করবে ভারত? সামনে তিন পথ

মেলবোর্ন, ২৩ আগষ্ট- শেখ হাসিনাকে নিয়ে ভারত এখন কী করবে, সেই সিদ্ধান্ত শুধু বন্ধুত্ব, আবেগ, কৌশলগত সুবিধা কিংবা ঢাকার বর্তমান সরকারের সঙ্গে বিরক্তির ভিত্তিতে নেওয়া…

রামু সেনানিবাস আধুনিকায়নে ১,৩১১ কোটি টাকা, বাড়ছে সামরিক সক্ষমতা

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসের অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ টাকার…

কলকাতার সেই হোটেলের মালিক গ্রেপ্তার

মেলবোর্ন, ২৩ আগষ্ট- কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার পশ্চিমবঙ্গের বেহালার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au