রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার
মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…
মেলবোর্ন, ২৩ আগষ্ট- ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় আইফোনের কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাহাড় থেকে পড়ে একই পরিবারের বাবা, ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার তিসগাঁও এলাকার একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ১৮ বছর বয়সী কুনাল, তার বাবা মুরলীধর চান্দগুড়ে এবং মা সঙ্গীতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শখ করে আইফোন কেনার পর এর মাসিক কিস্তি বা ইএমআই পরিশোধ নিয়ে কুনালের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। শুক্রবার সকালে বিরোধ চরমে উঠলে কুনাল ওয়ালুজ এমআইডিসি থানার আওতাধীন তিসগাঁও এলাকার একটি পাহাড়ে উঠে যান।
খবর পেয়ে তার বাবা মুরলীধর চান্দুড়ে ও মা সঙ্গীতা সেখানে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা কুনালকে পাহাড় থেকে নিরাপদে নেমে আসার জন্য প্রায় তিন ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেন। তিসগাঁও গ্রামের সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদবও তাকে বোঝানোর চেষ্টা করেন।
স্থানীয়রা কুনালকে তার পড়াশোনা, ভবিষ্যৎ এবং মায়ের কথা মনে করে এমন সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানান। এমনকি তাকে আইফোন ১৫ প্রো কিনে দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু কুনাল নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুপুরের দিকে কুনালের বাবা তাকে নিরাপদে সরিয়ে আনতে পাহাড়ের কাছে যান। একপর্যায়ে তিনি ছেলের হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করলে দুজনই ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যান। স্বামী ও সন্তানকে পাহাড় থেকে পড়ে যেতে দেখে মা সঙ্গীতাও নিচে ঝাঁপ দেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
ঘটনার পর প্রশ্ন উঠেছে, সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন কুনালকে নিরাপদে আটকাতে সেফটি নেট বা অন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। কুনাল কোনো মানসিক সংকটের মধ্যে ছিলেন কি না এবং পারিবারিক বিরোধের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
সুত্রঃ এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au