বিশ্ব

মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

  • 11:38 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৩ আগষ্ট- জাপানের মাউন্ট ফুজিতে সাত বছরের ছেলেকে একা রেখে বড় ছেলেকে নিয়ে পর্বতারোহণে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। কুয়াশা ও হালকা বৃষ্টির মধ্যে শিশুটিকে একটি বেঞ্চে বসিয়ে রেখে যান ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি। পরে প্রায় আট ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি দুই ছেলেকে নিয়ে মাউন্ট ফুজির ফুজিনোমিয়া রুটে হাইকিং করছিলেন। পর্বতে ওঠার পথে ছোট ছেলে ক্লান্ত হয়ে পড়লে বাবা তাকে একটি কোমল পানীয় ও কিছু হালকা খাবার দিয়ে সেখানে অপেক্ষা করতে বলেন। এরপর বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি চূড়ার দিকে এগিয়ে যান।

পরে মাউন্ট ফুজির একটি আশ্রয়কেন্দ্রের কর্মীরা ষষ্ঠ স্টেশনের কাছে হাইকিং পথের পাশে শিশুটিকে একা বসে থাকতে দেখেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

এ সময় শিশুটির বাবা ছিলেন সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি এলাকায়। শিশুটিকে যেখানে পাওয়া যায়, সেখান থেকে বাবার অবস্থানে যেতে প্রায় তিন ঘণ্টা হাঁটতে হয়।পরে ওপরের স্টেশন থেকে ফিরে এসে ছেলের সঙ্গে দেখা করেন ওই ব্যক্তি। প্রায় আট ঘণ্টা একা অপেক্ষা করায় শিশুটি ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ওই বাবাকে তিরস্কার করেছে। জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা তাঁকে জানান, কোনো শিশুকে এভাবে একা রেখে যাওয়া গ্রহণযোগ্য নয়। প্রয়োজন হলে একসঙ্গে পর্বতারোহণের পরিকল্পনাই বাদ দেওয়া উচিত ছিল।

নিজের সিদ্ধান্তের জন্য ওই ব্যক্তি পরে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

ফুজিনোমিয়া রুটটি মাউন্ট ফুজির পঞ্চম স্টেশন থেকে শুরু হয়। সেখানে গণপরিবহনে পৌঁছানো যায়। এরপর চূড়ায় উঠতে প্রায় পাঁচ ঘণ্টা এবং নেমে আসতে আরও প্রায় তিন ঘণ্টা সময় লাগে বলে পর্বতারোহণের গাইডরা জানিয়েছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৩৮৯ ফুট বা ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে পর্বতারোহণ ঘিরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে ৯৯ বছর বয়সী এক নারী পর্বতে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করা হয়। এর আগের বছর নির্ধারিত পর্বতারোহণ মৌসুমের বাইরে মাউন্ট ফুজিতে ওঠা ২৭ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চার দিনের মধ্যে দুবার উদ্ধার করতে হয়। হারানো মুঠোফোন খুঁজতে দ্বিতীয়বার পর্বতে উঠেছিলেন তিনি।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজিকে ২০১৩ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়। মাউন্ট তাতে ও মাউন্ট হাকুর সঙ্গে এটি জাপানের ঐতিহ্যবাহী তিন ‘পবিত্র পর্বতের’ একটি।

প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মাউন্ট ফুজিতে আরোহণ করেন। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কয়েকটি রুটে প্রতিদিন কতজন পর্বতারোহী উঠতে পারবেন, তার সীমাও নির্ধারণ করা হয়েছে।

সূত্র-রয়টার্স

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au