বাংলাদেশ

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘ওশান উইনারে’ চতুর্থ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি মামুন

  • 1:23 pm - August 24, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
মো. আবদুল্লাহ আল মামুন।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের পূর্ব উপকূলের কাছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘ওশান উইনার’-এর চতুর্থ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি মো. আবদুল্লাহ আল মামুন। জাহাজটি ডুবে যাওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। সাতক্ষীরার বাসিন্দা মামুনকে উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান চলছে।

১৯৯৪ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া মো. আবদুল্লাহ আল মামুন গত ২৬ এপ্রিল ‘ওশান উইনার’ জাহাজে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই তাঁর সন্ধানে ভারতীয় কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশি সংশ্লিষ্ট সংগঠনগুলোও তৎপর রয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত তারা মামুনের কোনো সন্ধান পায়নি। তবে যে কোম্পানি মামুনকে নিয়োগ দিয়েছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানান, জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুজন চীনা নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মামুনকে উদ্ধারের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশি-বিদেশি বিভিন্ন দপ্তরে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

জানা গেছে, ‘ওশান উইনার’ শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় প্যারাদ্বীপ বন্দর থেকে চীনের উদ্দেশে লোহার আকরিক নিয়ে যাত্রা করে। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়।

জাহাজে থাকা ২৪ নাবিকের মধ্যে এখন পর্যন্ত দুজন চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২২ নাবিকের মধ্যে ১৮ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। নিখোঁজ বাংলাদেশি নাবিক মো. আবদুল্লাহ আল মামুনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au