বিশ্ব

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট

  • 11:03 pm - August 24, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় শহরের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও। এখন পর্যন্ত ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় থমকে গেছে। বিমানবন্দরমুখী সড়ক এবং সাকেত কোর্ট এলাকার সড়কেও যানবাহন ধীরগতিতে চলছে।

রোববার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সোমবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ছতরপুর এলাকায়।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিনভর রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে হবে’, দোভালের সঙ্গে বৈঠকে চীনের বার্তা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল…

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেলবোর্ন, ২৫ আগষ্ট- তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au