বাংলাদেশ

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের মরদেহ উদ্ধার

  • 1:57 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:৩০৫ বার
নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র কুমার রায়কে দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায়, যিনি একটি স্কুলের শিক্ষিকা, কর্মস্থলে চলে যান। ওই সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরে মেয়েই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশের কাছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সেখানে ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে।

এই শাখার আরও খবর

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।…

যুক্তরাষ্ট্রে একসঙ্গে প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয়প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এমন বিদেশিদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।…

প্রয়োজনে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ২৫ আগষ্ট- প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে…

‘সরকার কথা রাখেনি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের আন্দোলনের ডাক সিজেপির

মেলবোর্ন, ২৫ আগষ্ট- কেন্দ্রীয় সরকার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে করোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দুপুরে…

৩ জেলায় তিনজনকে কুপিয়ে খুন

মেলবোর্ন, ২৫ আগষ্ট- কিশোরগঞ্জ, বগুড়া ও সিলেটে পৃথক ঘটনায় তিন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে আল…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au