গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার…
মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের দল থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিনকে দলে নেওয়া হয়েছে।
২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার এমআরআই পরীক্ষায় ঊরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী নারী এশিয়া কাপের পাশাপাশি জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ফারিহা। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।
ফারিহার পরিবর্তে দলে সুযোগ পাওয়া ফারজানা ইয়াসমিনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১৭ বছর বয়সী এই পেসার ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। এবারই প্রথমবারের মতো জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ আগস্ট শ্রীলঙ্কা এবং ৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। দুবাইয়ে এশিয়া কাপ শেষ করার পর সরাসরি জাপানে গিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au