গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
মেলবোর্ন, ২৭ আগষ্ট- গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টার…
মেলবোর্ন, ২৭ আগষ্ট: দীর্ঘ ১৭ মৌসুমের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে তুরস্কের অন্যতম সফল ক্লাব ফেনারবাচে। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তুর্কি ক্লাবটি।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম লেগে ইস্তাম্বুলে ১-১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ফেনারবাচের কার্যকর আক্রমণ ও দৃঢ় রক্ষণ তাদের চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ফেরার পথ তৈরি করে।
ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় ফেনারবাচে। ওগুজ আইদিনের ক্রস থেকে ভেদাত মুরিকি হেড করলে লিওঁর গোলরক্ষক ডমিনিক গ্রিফ তা ঠেকিয়ে দেন। তবে ফিরতি বল পেয়ে মুরিকি আর ভুল করেননি। কাছ থেকে শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন কসোভোর এই ফরোয়ার্ড।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেনারবাচে। ২৮তম মিনিটে ম্যাসন গ্রিনউডের নেওয়া কর্নার থেকে হেড করে গোল করেন ডিফেন্ডার আর্চি ব্রাউন। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অলিম্পিক লিওঁ। ৬১তম মিনিটে এইনসলে মেটল্যান্ড-নাইলসের পাস থেকে গোল করে ব্যবধান কমান ফরাসি ফরোয়ার্ড মালিক ফোফানা। এরপর সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় লিওঁ।
৬৪তম মিনিটে লুইস ওপেন্দা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ৭১তম মিনিটে কাইল বুদাচে বল জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। দুই ক্ষেত্রেই ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের সহায়তা নেওয়া হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনারবাচে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
ফেনারবাচে সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলেছিল। এরপর দীর্ঘ সময় ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার মূল পর্ব থেকে দূরে ছিল তুরস্কের ক্লাবটি।
২০১০-১১ মৌসুমে ঘরোয়া সুপার লিগ শিরোপা জেতার পর ম্যাচ পাতানোর অভিযোগের তদন্তের কারণে উয়েফা ফেনারবাচেকে দুই মৌসুমের জন্য ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। পরে পুনর্বিচারে ক্লাবটি এবং এর সাবেক সভাপতি আজিজ ইলদিরিমকে ওই অভিযোগে নির্দোষ ঘোষণা করা হয়।
দীর্ঘ অপেক্ষার পর এবার আবারও ইউরোপের সেরা ক্লাবগুলোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে লড়াইয়ের সুযোগ পেল ফেনারবাচে। ক্লাবটির সমর্থকদের জন্য এটি তাই বহু প্রতীক্ষিত এক প্রত্যাবর্তন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au