খেলা

দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

  • 2:00 pm - August 28, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা।ছবিঃ সংগৃহীত

আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে দারুণ নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রাফিনিয়া ও ফের্মিন লোপেসের গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ১৯ মিনিটে লামিনে ইয়ামালের শট এক হাতে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন। চার মিনিট পর রাফিনিয়ার হেড পোস্টে লেগে ফিরে এলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।

তবে ৩৭ মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। পেদ্রির রক্ষণচেরা পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষক উনাই সিমনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। চলতি লা লিগায় দুই ম্যাচে এটি রাফিনিয়ার তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বার্সেলোনা। একের পর এক সুযোগ তৈরি করলেও আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত পারফরম্যান্সে ব্যবধান বাড়াতে পারছিল না স্বাগতিকরা। ম্যাচে মোট আটটি সেভ করে বার্সেলোনাকে আরও বড় জয় থেকে ঠেকিয়ে রাখেন তিনি।

অবশেষে ৮২ মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়ে ফের্মিন লোপেস ফাঁকা জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে টানা দুই জয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে কোচ হান্সি ফ্লিকের দল।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au