বিশ্ব

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইঙ্গিত, ভারতের প্রতিক্রিয়া

  • 1:32 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। বাংলাদেশের এমন অবস্থান নিয়ে ভারত বলেছে, জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক নজর রাখে।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যের বিষয়টি তাঁর দৃষ্টিতে আনেন। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে জানিয়েছিলেন, বাংলাদেশকে এই প্রতিরক্ষা কাঠামোয় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।

একই ধরনের বক্তব্য দিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিও কথা বলেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ যদি চুক্তিটিতে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বা আগ্রহ প্রকাশ করে, তাহলে এ বিষয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে।

তাহির আন্দ্রাবি বলেন, ‘এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো। এর লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।’

তিনি আরও বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে চুক্তিটিতে এমন দেশগুলো যোগ দিতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে একই ধরনের অঙ্গীকারে বিশ্বাসী।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো দেশ এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।

তবে পাকিস্তানের এই মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে রংপুরে এক শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনা নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সরকারের।

ভারতের এই বক্তব্যও এমন সময়ে এল, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটির পক্ষ থেকে নিয়মিত উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সূত্র- এমটিআই

এই শাখার আরও খবর

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতি মাসে যত সেনা হারাচ্ছে, নতুন নিয়োগ দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রুশ বাহিনী মাসে গড়ে…

বিশ্বকাপ খেলা ফুটবলার এবার বাংলাদেশের ক্লাবে

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইকেল বাবাতুন্দে এবার বাংলাদেশের ক্লাব ফুটবলে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে ঢাকা আবাহনী লিমিটেড।…

পর্যটকের জন্য ৭০ লাখ টাকার অতিথিশালা, ১৪ বছরেও শূন্য অতিথি

অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় পর্যটকদের থাকার জন্য ৭০ লাখ টাকা ব্যয়ে অতিথিশালা নির্মাণ করেছিল সরকার; কিন্তু নির্মাণের পর ১৪ বছর কেটে গেলেও এক…

চালুর এক বছরেই অচল নাগরিক সেবাকেন্দ্র, চারটিতে ঝুলছে তালা

‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেওয়ার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল নাগরিক সেবাকেন্দ্র। পরিকল্পনা ছিল, এসব কেন্দ্রে বসেই পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, জিডি ও ভূমিসেবাসহ…

প্রতিরক্ষা প্রযুক্তি ও ‘মক্কা জোট’: নভেম্বরে তুরস্ক যাচ্ছেন তারেক রহমান

প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য তুরস্ক সফরের সময় সই হতে পারে। চুক্তিতে ড্রোন ও গোলাবারুদ উৎপাদনে…

ছেলেকে অপহরণের পর মুখে গুলি করে হত্যা, হত্যার দায় স্বীকার মায়ের

এরপর তাঁরা একটি গুলির শব্দ শুনতে পান। দ্রুত সেখানে গিয়ে দেখেন, ড্যালি ৯ মিলিমিটার পিস্তল দিয়ে বাসিলের মুখে গুলি করেছেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au