‘ঘুমান এসএমজি নিয়ে’, রংমিস্ত্রির সহকারীর সন্ত্রাসী হয়ে ওঠার গল্প
প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা…
জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমা যে কক্ষে থাকতেন সেটির দরজা গত দুই থেকে তিন দিন ধরে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়ির মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এদিকে রিমার বাড়ির ঠিকানা নিয়ে পুলিশের মধ্যে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। বাড়ির ভাড়াটিয়া রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ উপজেলা লেখা রয়েছে। তবে তার কক্ষ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে বাড়ির ঠিকানা ইসলামপুর উপজেলা উল্লেখ করা হয়েছে। তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঠিকানা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আমি যতটুকু জানি, মেয়েটি আশেক মাহমুদ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে। এর বেশি আমি কিছু জানি না। মেয়ে মানুষ, তাই বেশি খোঁজখবর রাখিনি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘মরদেহ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা দুই থেকে তিন দিন আগে মারা গেছে। মরদেহ ফুলে গেছে। বাড়ির রেজিস্টারে মেয়েটির ঠিকানা মাদারগঞ্জ দেওয়া হয়েছে। কিন্তু আমরা ঘরে তার জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ঠিকানা পেয়েছি। বাকি সবকিছু ময়নাতদন্তের পর বলা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au