সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে…
ভারতের গুরুগ্রামের একটি ক্রিকেট একাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনায় পিচ রোলারের নিচে চাপা পড়ে আকাশ কুমার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুদের সঙ্গে ক্রিকেট একাডেমি প্রাঙ্গণে খেলার সময় হঠাৎ একটি মিনি পিচ রোলার চলতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ কুমারের বাড়ি ভারতের বিহারের নালন্দায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় সে তার ভাই নীল ও আরও কয়েকজন শিশুর সঙ্গে একাডেমি প্রাঙ্গণে খেলছিল। সেখানে একটি মিনি পিচ রোলার রাখা ছিল। হঠাৎ এক শিশুর হাতের স্পর্শে যন্ত্রটির সার্কিট ব্রেকার সক্রিয় হয়ে সেটি চলতে শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোলারটি চলতে শুরু করার সময় আকাশ সেটির সামনে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যন্ত্রটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। আকস্মিক এই ঘটনায় সেখানে থাকা অন্য শিশুরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে আকাশের পরিবারের সদস্যরা দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় মিনি পিচ রোলারটি দেখাশোনা বা নিয়ন্ত্রণ করার জন্য সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। এ কারণে কীভাবে যন্ত্রটি চালু হলো এবং দুর্ঘটনার পেছনে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অবহেলার অভিযোগ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতির ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে আকাশ কুমারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au