নমুনা রেখে পরিচয়হীন মরদেহ দাফন করছে নেপাল
ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে উদ্ধার হওয়া পরিচয়হীন ও দাবিদারহীন মরদেহ দাফনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মরদেহ দ্রুত পচে যাওয়ায় দুর্গন্ধ ও সংক্রমণের ঝুঁকি বাড়তে…
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের নাম মো. পনি ওরফে প্যারা পনি।
নিহত শিক্ষিকার নাম মোছা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন রনজিনা পারভীন। শনিবার (২৯ আগস্ট) ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au