খেলা

‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ভুল ছিল’, বললেন তামিম

  • 7:38 pm - September 01, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ভুল ছিল’, বললেন তামিম;।

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল ও হঠকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, পরিস্থিতি আরও ভালোভাবে আলোচনা করে সমাধান করা যেত। বিশেষ করে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় পুরো দেশ হতাশ হয়েছিল, সেটি স্বাভাবিক। তবে এর প্রতিক্রিয়ায় বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাঁর মতে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরও আলোচনা করা দরকার ছিল এবং আলোচনার মাধ্যমেই একটি সমাধানে পৌঁছানো সম্ভব ছিল।

তামিম বলেন, বিশ্বকাপ বাংলাদেশের খেলার কথা ছিল এবং সেই সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত ছিল না। তাঁর মতে, বিশ্বকাপ দুই বা চার বছর পরপর এলেও একটি দেশ যখন সেই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তখন সেটি শুধু ক্রিকেটারদের নয়, পুরো দেশের জন্যই বড় অর্জন। তাই এমন একটি সুযোগ কোনো পরিস্থিতিতেই সহজে হাতছাড়া করা উচিত নয়।

বিসিবি সভাপতি আরও বলেন, ওই সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি। তবে শুরুতেই যদি বিষয়টি আরও সতর্কতার সঙ্গে সামাল দেওয়া হতো, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত।

এদিকে ওই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নিজের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকার কথাও জানিয়েছেন তামিম। তবে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে তাঁর দায়িত্ব এবং বিসিবির সভাপতি হিসেবে অবস্থানের কারণে সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।

তামিমের ভাষ্য, ওই সময় বেশ কিছু আলোচনা ও কর্মকাণ্ড হয়েছিল, যেগুলো প্রকাশ্যে এলে অনেকেই বিস্মিত হতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে তিনি সেগুলো প্রকাশ করবেন না।

তামিমের এই মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে বিতর্কটি আবারও আলোচনায় এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি যতটা বড় হয়ে উঠেছিল, সেটি আরও কূটনৈতিকভাবে সামাল দেওয়া সম্ভব ছিল।

সুত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলিশ…

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, জিআরপির ৪ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) চার সদস্যকে দায়িত্ব…

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ। সংগঠনটির দাবি, রাজনৈতিক বিবেচনায় শিক্ষকদের বিরুদ্ধে…

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে বাংলাদেশের ভেবে দেখা উচিত

গত সপ্তাহে জাতীয় সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ এলে বাংলাদেশ তা ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে। তিনি আরও বলেন,…

মার্কিন হামলায় ইরানের বাসিজ বাহিনীর ৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের লাভিন দ্বীপে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন। বুধবার (২…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au