বাংলাদেশ

গামছা দিয়ে মুখ বেঁধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • 3:20 am - September 04, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
গামছা দিয়ে মুখ বেঁধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার রফিকুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামে। তিনি মুসলিমনগরের ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নির্যাতনের শিকার ১৭ বছর বয়সী ছাত্রের মায়ের করা মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

৯৯৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে মুসলিমনগর থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণ করেছেন। এ অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়।

খবর পেয়ে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার ছাত্রটি প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক রফিকুল ইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে মাদ্রাসার বাথরুমে ওই ছাত্রকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়।

এ ঘটনায় ছাত্রটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগ ওঠা ছাত্রটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে গ্রেপ্তার রফিকুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার ওই মাদ্রাসাছাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

এই শাখার আরও খবর

কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি আবাসস্থলের নিরাপত্তা যাচাই করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।…

মরিচায় জর্জরিত মার্কিন রণতরি আব্রাহাম লিংকন, অবস্থা দেখে হতবাক পর্যবেক্ষকেরা

থাইল্যান্ডের একটি বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘ প্রায় ১ হাজার ১০০ ফুটের বিশাল এই যুদ্ধজাহাজটি বন্দরে পৌঁছানোর পর এর বাইরের…

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫, দলে ছিলেন র‍্যাব সদস্য

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি,…

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের পেছনে কারণ কি?

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিন দেশের এই প্রতিরক্ষা…

পরিকল্পনা করে বাংলা ভাষা বিকৃত করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের আগের তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ও বাংলা ভাষার পাঠ্যক্রমে পরিকল্পিতভাবে পরিবর্তন আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলা…

ইয়াবার গল্প পেরিয়ে সামনে কোটি টাকার জমি, খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের যোগসাজশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় চারজনকে হত্যার ঘটনায় তদন্তের গতিপথে নতুন একটি সম্ভাব্য কারণ সামনে এসেছে। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি ও জমি দখলের চেষ্টা থেকেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au