বাংলাদেশ

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

  • 2:51 pm - September 08, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার।

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে কাজের সুযোগ দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন নিয়োগকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়বে। অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেন জানিয়েছে, নতুন এই কর্মসংস্থান ব্যবস্থা নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি করবে।

নতুন ব্যবস্থার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের নাগরিকরাও এই ব্যবস্থার আওতায় থাকবেন।

তালিকায় আরও রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডা। ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কের শ্রমবাজারে প্রবেশের একটি নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে নতুন এই অভিবাসন পথ ডেনমার্কের সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পেতে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এর মধ্যে প্রথম শর্ত হলো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কোনো প্রাসঙ্গিক যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কমপক্ষে দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। ডেনমার্কে ওই প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মীও থাকতে হবে।

এসব শর্ত পূরণকারী নিয়োগকর্তাদের ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত শর্ত পূরণের একটি সনদ দেওয়া হবে। এই সনদ পাওয়ার পরই তারা নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে।

নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বার্ষিক বেতনের সীমাও নির্ধারণ করা হয়েছে। একজন কর্মীকে বছরে কমপক্ষে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার বেতন দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।

নতুন এই উদ্যোগের মাধ্যমে ডেনমার্ক একদিকে যেমন দক্ষ বিদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে চাইছে, অন্যদিকে নিয়োগকর্তাদের জন্যও আন্তর্জাতিক পর্যায় থেকে প্রয়োজনীয় জনবল সংগ্রহের সুযোগ তৈরি হবে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au